, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী? বন্যা পরিস্থিতি: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা বিশেষ নির্দেশনা চকরিয়ায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা: শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন নিশ্চিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পর্যটকদের জন্য সৌদি আরবের বড় সুখবর: চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’ মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে: চকরিয়ায় ভয়াবহ বন্যা, হাজারো পরিবার পানিবন্দি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে তালা কারখানার শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি ইআরএল-এর তেল শোধন সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলারের ‘কঠিন’ ঋণ নিচ্ছে সরকার স্থানীয়রা বঞ্চিত! মাতারবাড়ি বন্দর সড়কে বহিরাগতদের চাকরির অভিযোগে ক্ষোভ, এনআইডি তদন্তের দাবি
বাংলাদেশ-পাকিস্তান: দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন

বাংলাদেশের দারুণ সেশন, লিটন-মুশফিকের জুটিতে পঞ্চাশ

  • প্রকাশের সময় : ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৭৮ পড়া হয়েছে

প্রথম ইনিংসে পাকিস্তানকে ভোগানো লিটন দাস দাঁড়িয়ে গেছেন আবারও। দেশের সফলতম টেস্ট ব‍্যাটসম‍্যান মুশফিকুর রহিমের সঙ্গে জমে গেছে এই কিপার-ব‍্যাটসম‍্যানের জুটি।

দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ৮৭ বলে। টেস্টে এটি তাদের অষ্টম পঞ্চাশ রানের জুটি। তাদের সাতটি একশ রানের জুটিও আছে। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটি তাদেরই।

৪৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭০। ৪৩ বলে দুই চারে ৩৪ রানে খেলছেন লিটন। ৬০ বলে এক চারে ২১ রানে ব‍্যাট করছেন মুশফিক। তাদের জুটিতে বাংলাদেশের লিড এগিয়ে যাচ্ছে আড়াইশর দিকে।

হাল ছেড়ে মাঝপথে দাঁড়িয়েছিলেন লিটন দাস। প্রচুর সময় ছিল বাবর আজমের হাতে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। থ্রো রাখতে পারলেন না স্টাম্পে। বেঁচে গেলেন লিটন দাস।

খুররাম শাহজাদের বল আলতো হাতে অফে খেলে রানের জন‍্য দৌড় দেন লিটন। কিন্তু সাড়া দেননি মুশফিকুর রহিম। তখন আর ফেরার সময় ছিল না। তাই মাঝপথে একরকম দাঁড়িয়ে যান তিনি। কিন্তু দারুণ সুযোগটি নিতে পারেননি বাবর।

সে সময় ৩৮ রানে ছিলেন লিটন।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭৬। ৪৯ বলে তিন চারে ৩৯ রানে খেলছেন লিটন। ৬১ বলে এক চারে ২১ রানে ব‍্যাট করছেন মুশফিক।

জনপ্রিয়

বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ-পাকিস্তান: দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন

বাংলাদেশের দারুণ সেশন, লিটন-মুশফিকের জুটিতে পঞ্চাশ

প্রকাশের সময় : ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬