, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী? বন্যা পরিস্থিতি: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা বিশেষ নির্দেশনা চকরিয়ায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা: শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন নিশ্চিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পর্যটকদের জন্য সৌদি আরবের বড় সুখবর: চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’ মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে: চকরিয়ায় ভয়াবহ বন্যা, হাজারো পরিবার পানিবন্দি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে তালা কারখানার শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি ইআরএল-এর তেল শোধন সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলারের ‘কঠিন’ ঋণ নিচ্ছে সরকার স্থানীয়রা বঞ্চিত! মাতারবাড়ি বন্দর সড়কে বহিরাগতদের চাকরির অভিযোগে ক্ষোভ, এনআইডি তদন্তের দাবি
সাইবার–জগৎ

মিলতে পারে মাত্র ৫ জিবি স্টোরেজ, নতুন জিমেইল অ্যাকাউন্টে

  • প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১৭৭ পড়া হয়েছে

জিমেইলের নতুন ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যের ক্লাউড স্টোরেজ কমিয়ে আনার পরিকল্পনা পরীক্ষা করছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষামূলকভাবে নতুন জিমেইল অ্যাকাউন্টে ১৫ জিবির পরিবর্তে মাত্র ৫ জিবি বিনা মূল্যে স্টোরেজ দেওয়া হচ্ছে।

তবে এই পরিবর্তন বর্তমানে শুধু নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। যেসব ব্যবহারকারীর আগে থেকেই জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ১৫ জিবি বিনা মূল্যের স্টোরেজ সুবিধায় কোনো পরিবর্তন আসবে না। নতুন নিয়মটি আপাতত সীমিত কয়েকটি অঞ্চলে পরীক্ষা করা হচ্ছে। অ্যান্ড্রয়েড অথরিটির তথ্য অনুযায়ী, পরীক্ষাটি মূলত আফ্রিকার কয়েকটি দেশে চালানো হচ্ছে।

এ বিষয়ে গুগল এক বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট কিছু অঞ্চলে নতুন অ্যাকাউন্টের জন্য ভিন্ন স্টোরেজ নীতি পরীক্ষা করা হচ্ছে, যাতে ব্যবহারকারীদের জন্য মানসম্মত স্টোরেজ সেবা বজায় রাখা সম্ভব হয়। একই সঙ্গে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা ও তথ্য পুনরুদ্ধারের ব্যবস্থা আরও শক্তিশালী করতে উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

তবে ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবরও রয়েছে। কেউ যদি নতুন জিমেইল অ্যাকাউন্টে নিজের ফোন নম্বর যুক্ত করেন, তাহলে ৫ জিবির সীমাবদ্ধতা তুলে দিয়ে আবারও ১৫ জিবি বিনা মূল্যের স্টোরেজের সুবিধা দেওয়া হচ্ছে। অবশ্য ফোন নম্বর যুক্ত করার ক্ষেত্রে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে কিছু ব্যবহারকারীর উদ্বেগ থাকতে পারে। তবে গুগলের তথ্য অনুযায়ী, ফোন নম্বর সংযুক্ত করলে টু–ফ্যাক্টর অথেনটিকেশনসহ বিভিন্ন নিরাপত্তার সুবিধা সক্রিয় করা যায় এবং সুবিধাটি অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত রাখে।

এটি এখনো পরীক্ষামূলক উদ্যোগ হওয়ায় ভবিষ্যতে বিশ্বজুড়ে চালু হবে কি না, তা নিশ্চিত নয়। তবে যাঁদের এখনো জিমেইল অ্যাকাউন্ট নেই, তাঁরা আগেভাগেই নতুন অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। সম্প্রতি গুগল জিমেইল ব্যবহারকারীদের নাম পরিবর্তনের সুযোগ নিয়েও নতুন নীতি চালু করেছে।

সূত্র: ম্যাশেবল

জনপ্রিয়

বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার–জগৎ

মিলতে পারে মাত্র ৫ জিবি স্টোরেজ, নতুন জিমেইল অ্যাকাউন্টে

প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬