, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী? বন্যা পরিস্থিতি: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা বিশেষ নির্দেশনা চকরিয়ায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা: শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন নিশ্চিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পর্যটকদের জন্য সৌদি আরবের বড় সুখবর: চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’ মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে: চকরিয়ায় ভয়াবহ বন্যা, হাজারো পরিবার পানিবন্দি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে তালা কারখানার শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি ইআরএল-এর তেল শোধন সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলারের ‘কঠিন’ ঋণ নিচ্ছে সরকার স্থানীয়রা বঞ্চিত! মাতারবাড়ি বন্দর সড়কে বহিরাগতদের চাকরির অভিযোগে ক্ষোভ, এনআইডি তদন্তের দাবি
কক্সবাজার

মাতারবাড়ীতে কোল পাওয়ারের দুর্নীতিবাজ সিন্ডিকেটের অপসারণ ও চাকরির দাবিতে বিশাল মানববন্ধন

কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ীতে কর্মহারা মানুষের চাকরি নিশ্চিতকরণ, ২১ ক্যাটাগরির ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত বাস্তবায়ন এবং স্থানীয় জনপ্রতিনিধিকে প্রাণনাশের হুমকিদাতা কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) মাতারবাড়ী সাইরার ডেইল কয়লা বিদ্যুৎ প্রকল্পের ২ নং গেইট সংলগ্ন এলাকায় মাতারবাড়ীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা কোল পাওয়ার জেনারেশন কোম্পানির অসাধু কর্মকর্তা ও স্থানীয় সিন্ডিকেটের মূলহোতা মিজানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, কোল পাওয়ারের একটি প্রভাবশালী দুর্নীতিবাজ চক্র স্থানীয় যোগ্য ও কর্মহারা মানুষকে চাকরি থেকে বঞ্চিত করে নিজেদের পকেট ভারী করছে।

সমাবেশে ক্ষতিগ্রস্ত ও কর্মহারা স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রকল্পের কারণে আমরা জমি ও কর্মসংস্থান হারিয়েছি। সরকার আমাদের যে ২১ ক্যাটাগরির ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল, তা আমলাতান্ত্রিক জটিলতা ও অসাধু সিন্ডিকেটের কারণে এখনো বাস্তবায়ন হয়নি। অবিলম্বে এই ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও অভিযোগ করেন, “কোল পাওয়ারের অসাধু কর্মকর্তা মিজান ও তার সিন্ডিকেট এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তারা স্থানীয় জনগণের পক্ষে কথা বলায় জনপ্রতিনিধিকে পর্যন্ত প্রাণনাশের হুমকি দিচ্ছে।” বক্তারা অবিলম্বে হুমকিদাতা মিজানসহ সংশ্লিষ্ট সকল দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দাবি আদায় না হলে আগামীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রধান ফটক অবরোধসহ আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। উক্ত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী শত শত সাধারণ মানুষ, যুবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার

মাতারবাড়ীতে কোল পাওয়ারের দুর্নীতিবাজ সিন্ডিকেটের অপসারণ ও চাকরির দাবিতে বিশাল মানববন্ধন

প্রকাশের সময় : ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬