, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী? বন্যা পরিস্থিতি: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা বিশেষ নির্দেশনা চকরিয়ায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা: শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন নিশ্চিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পর্যটকদের জন্য সৌদি আরবের বড় সুখবর: চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’ মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে: চকরিয়ায় ভয়াবহ বন্যা, হাজারো পরিবার পানিবন্দি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে তালা কারখানার শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি ইআরএল-এর তেল শোধন সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলারের ‘কঠিন’ ঋণ নিচ্ছে সরকার স্থানীয়রা বঞ্চিত! মাতারবাড়ি বন্দর সড়কে বহিরাগতদের চাকরির অভিযোগে ক্ষোভ, এনআইডি তদন্তের দাবি
কক্সবাজার

মহেশখালীতে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত,

কক্সবাজার জেলার মহেশখালীতে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভূমিসেবা কার্যক্রমকে আরও জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে মহেশখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা হল রুমে এই সভার আয়োজন করা হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

আলোচনা সভায় বক্তারা ভূমিসেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে সরকারের বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ ও সাফল্যের চিত্র তুলে ধরেন। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে সাধারণ মানুষ যেন ঘরে বসেই সহজে ভূমিসেবা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “সরকার ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।” একই সাথে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও নির্বিঘ্নে ভূমিসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর মাধ্যমে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান মিলবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে।

জনপ্রিয়

বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার

মহেশখালীতে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত,

প্রকাশের সময় : ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬