, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী? বন্যা পরিস্থিতি: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা বিশেষ নির্দেশনা চকরিয়ায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা: শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন নিশ্চিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পর্যটকদের জন্য সৌদি আরবের বড় সুখবর: চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’ মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে: চকরিয়ায় ভয়াবহ বন্যা, হাজারো পরিবার পানিবন্দি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে তালা কারখানার শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি ইআরএল-এর তেল শোধন সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলারের ‘কঠিন’ ঋণ নিচ্ছে সরকার স্থানীয়রা বঞ্চিত! মাতারবাড়ি বন্দর সড়কে বহিরাগতদের চাকরির অভিযোগে ক্ষোভ, এনআইডি তদন্তের দাবি
কক্সবাজার

মহেশখালীতে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বিশাল মানববন্ধন: ডিসি অফিসের নোটিশ প্রত্যাখ্যান, ন্যায্যমূল্যের দাবি

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী বন্দর সড়কের জন্য অধিগ্রহণকৃত উত্তর নলবিলাসহ বিভিন্ন মৌজার জমির ন্যায্যমূল্যের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলার উত্তর নলবিলা বাজারে এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ক্ষতিগ্রস্ত জমির মালিক ও সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে দেওয়া ‘৭ ধারা’র নোটিশ একযোগে প্রত্যাখ্যান করেন এবং অবিলম্বে জমির মূল্য বৃদ্ধির দাবি জানান।

ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অভিযোগ করে বলেন, “বর্তমানে এই অঞ্চলের স্বাভাবিক জমির বাজারমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় মাতারবাড়ী বন্দর সড়কের জন্য সরকার কর্তৃক নির্ধারিত অধিগ্রহণকৃত জমির মূল্য অত্যন্ত নগণ্য ও বৈষম্যমূলক। এই নামমাত্র মূল্যে জমি হারালে শত শত পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং নিজেদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে।”

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এই অধিগ্রহণ মেনে নেওয়া হবে না। প্রশাসন যদি অবিলম্বে আমাদের দাবির প্রতি সম্মান জানিয়ে জমির মূল্য পুনঃনির্ধারণ না করে, তবে আমরা আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

মানববন্ধনে উত্তর নলবিলা মৌজাসহ বন্দর সড়কের আওতাধীন বিভিন্ন মৌজার শত শত জমির মালিক, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিয়ে তাদের ক্ষোভ ও দাবি তুলে ধরেন।৷

জনপ্রিয়

বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার

মহেশখালীতে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বিশাল মানববন্ধন: ডিসি অফিসের নোটিশ প্রত্যাখ্যান, ন্যায্যমূল্যের দাবি

প্রকাশের সময় : ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬