, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং ব্রাজিল দল থেকে নেইমারের অবসর, অবসান এক যুগের ‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’ : পরীমণি কেমিক্যাল শ্যাম্পুতে ক্লান্তি? ঘরেই তৈরি করুন জবা ফুলের ভেষজ শ্যাম্পু অভিনয়ের পর ফুটবল মাঠে টাইগার শ্রফ, মুম্বাই এফসির হয়ে আত্মপ্রকাশ জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার কক্সবাজারের এসপির চকরিয়ায় সমন্বয় সভা: বন্যায় ঋণ আদায় স্থগিত, ত্রাণ কার্যক্রম জোরদার বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী?
M NEWS DESK

দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি

  • M NEWS 365 ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২২০ পড়া হয়েছে

দেশের ১৫টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী— রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১ নম্বর সতর্কসংকেত জারি

ঝড়ের আশঙ্কায় নৌ দুর্ঘটনা এড়াতে আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা ১৫টি অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। দুপুরের মধ্যে এসব এলাকার নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

M NEWS DESK

দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি

প্রকাশের সময় : ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬