, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী? বন্যা পরিস্থিতি: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা বিশেষ নির্দেশনা চকরিয়ায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা: শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন নিশ্চিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পর্যটকদের জন্য সৌদি আরবের বড় সুখবর: চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’ মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে: চকরিয়ায় ভয়াবহ বন্যা, হাজারো পরিবার পানিবন্দি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে তালা কারখানার শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি ইআরএল-এর তেল শোধন সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলারের ‘কঠিন’ ঋণ নিচ্ছে সরকার স্থানীয়রা বঞ্চিত! মাতারবাড়ি বন্দর সড়কে বহিরাগতদের চাকরির অভিযোগে ক্ষোভ, এনআইডি তদন্তের দাবি
আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্প বেইজিংয়ে, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক কবে?

  • প্রকাশের সময় : ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৯৭ পড়া হয়েছে

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বেইজিংয়ে পা রাখার পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এই সফরে ইরান যুদ্ধ, বাণিজ্য এবং তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে দুই নেতার মধ্যে আলোচনার কথা রয়েছে।

 প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বেইজিংয়ে অবতরণ করার পর তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শি ফেং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ভাইস মিনিস্টার মা ঝাওক্সু এবং বেইজিংয়ে নিযুক্ত মার্কিন দূত ডেভিড পারডিউ। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৩০০ চীনা তরুণ-তরুণী অংশ নেয়। এ সময় একটি সামরিক গার্ড অব অনার এবং সামরিক ব্যান্ড দল ট্রাম্পকে অভিবাদন জানায়। 

বুধবার অবতরণের পর প্রেসিডেন্ট ট্রাম্পের কোনও জনসমক্ষে অনুষ্ঠান রাখা হয়নি। তবে সফরের মূল অংশ শুরু হবে বৃহস্পতিবার থেকে। জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কয়েক দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য উত্তেজনা নিরসনে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে বেইজিংয়ের দীর্ঘদিনের যে আপত্তি, তা নিয়েও দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হতে পারে।

সূত্র: এপি

জনপ্রিয়

বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্প বেইজিংয়ে, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক কবে?

প্রকাশের সময় : ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬