, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী? বন্যা পরিস্থিতি: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা বিশেষ নির্দেশনা চকরিয়ায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা: শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন নিশ্চিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পর্যটকদের জন্য সৌদি আরবের বড় সুখবর: চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’ মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে: চকরিয়ায় ভয়াবহ বন্যা, হাজারো পরিবার পানিবন্দি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে তালা কারখানার শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি ইআরএল-এর তেল শোধন সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলারের ‘কঠিন’ ঋণ নিচ্ছে সরকার স্থানীয়রা বঞ্চিত! মাতারবাড়ি বন্দর সড়কে বহিরাগতদের চাকরির অভিযোগে ক্ষোভ, এনআইডি তদন্তের দাবি
কক্সবাজার

চকরিয়ার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তূর্ণা নিশিতা বড়ুয়া, ফাঁসিয়াখালীতে খুশির জোয়ার।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন তূর্ণা নিশিতা বড়ুয়া । তিনি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন ।

উপজেলা পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে সৃজনশীলতা, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয় ।

তূর্ণা নিশিতা বড়ুয়ার এই অনন্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে আনন্দের বন্যা বইছে । সহকর্মীরা জানান, তিনি একজন অত্যন্ত দায়িত্বশীল, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক । দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি শিক্ষাদান করে যাচ্ছেন এবং তার বিশেষ পাঠদান কৌশল ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “তূর্ণা নিশিতা বড়ুয়ার এ অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের নয়, পুরো ফাঁসিয়াখালী ইউনিয়নের জন্য অত্যন্ত গর্বের বিষয় । তার এই রাষ্ট্রীয় স্বীকৃতি অন্য শিক্ষকদেরও নিজ দায়িত্বে আরও অনুপ্রাণিত করবে ।”

এদিকে চকরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তূর্ণা নিশিতা বড়ুয়াকে বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে । স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি শিক্ষাক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ অবদান ধরে রেখে চকরিয়া উপজেলার সুনাম আরও বৃদ্ধি করবেন ।

জনপ্রিয়

বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার

চকরিয়ার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তূর্ণা নিশিতা বড়ুয়া, ফাঁসিয়াখালীতে খুশির জোয়ার।

প্রকাশের সময় : ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬