বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে এই বিগ ম্যাচের জন্য তাদের শক্তিশালী শুরুর একাদশ (Starting XI) ঘোষণা করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচটিতে আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি আজ রাত ১১:০০ টায় (বাংলাদেশ সময়) শুরু হবে।
একাদশে এক বদল
গত আলজেরিয়া ম্যাচের একাদশ থেকে আজ একটি পরিবর্তন এনেছেন কোচ স্ক্যালোনি। রাইট ব্যাক পজিশনে গঞ্জালো মন্তিয়েলের জায়গায় আজকের ম্যাচে শুরু থেকেই মাঠে নামবেন নাহুয়েল মলিনা। এছাড়া বাকি পজিশনগুলোতে আগের ম্যাচের চেনা মুখদের ওপরই আস্থা রেখেছেন কোচ।
আক্রমণভাগে অধিনায়ক মেসির সঙ্গী হিসেবে থাকছেন ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ এবং তরুণ তারকা থিয়াগো আলমাদা। মধ্যমাঠ সামলানোর দায়িত্বে যথারীতি থাকছেন ডি পল, এনজো এবং ম্যাক অ্যালিস্টার ত্রয়ী।
এক নজরে আর্জেন্টিনার শুরুর একাদশ (৪-৩-৩):
-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
-
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্তিনেজ।
-
মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
-
আক্রমণভাগ: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি (অধিনায়ক), লাউতারো মার্তিনেজ।

স্পোর্টস ডেস্ক 





















