“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আঞ্চলিক শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুর ১টায় মহেশখালী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাপা মহেশখালী আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমরান মাহমুদ ডালিম পরিবেশ রক্ষায় জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “উপজেলা দীঘির মাঠ এলাকায় প্রতিদিন প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। পৌরসভার মাধ্যমে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলেও পরদিন আবারও একই অবস্থার সৃষ্টি হয়। পরিবেশ রক্ষায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা সম্ভব হবে।”
সোনাদিয়ার জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “প্রশাসনের উদ্যোগে সোনাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ইতিমধ্যে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এই উচ্ছেদ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারের সোনাদিয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে।”
মানববন্ধন ও আলোচনা শেষে মহেশখালী কলেজ মাঠে চারা রোপণের মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক ও অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এরপর মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন— সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাহাদুল ইসলাম, বাপা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাসান, উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ফারুক ইকবাল এবং সাধারণ সম্পাদক ও বাপা মহেশখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ সিকদার।
এছাড়াও পরিবেশবাদী এই কর্মসূচিতে আরও অংশ নেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী কলেজের প্রভাষক মোঃ শাহেদ খান, প্রভাষক সানা উল্লাহ, বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, যুগ্ম সম্পাদক ওমর ফারুক বদরী, যুগ্ম সম্পাদক এ এইচ এম জুনাইদ, বাপা মহেশখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন নুরী পিয়ারু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, সহ-organizational সম্পাদক মিজানুর রহমান, পরিবেশকর্মী মাহাবুব আলম হান্নান, সদস্য জাহাঙ্গীর আলম, লিয়াকত আলী, সাহেদুল ইসলাম, আনসার ভিডিপি বড়মহেশখালী কমান্ডার আলমগীর কবির আজাদ, কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের ও সাধারণ সম্পাদক সফুর আলম, সদস্য আবুল বশর, সরওয়ার কামাল, সাংবাদিক এম বশির উল্লাহ, সাংবাদিক জাহেদ সরওয়ার, সাংবাদিক নুরুল করিমসহ বাপা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

এম এ হান্নান মহেশখালী প্রতিনিধি 





















