, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি দুর্ভোগ: প্রাণহানি ৩২, আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দি নিজেকে জাহির করতে গিয়ে অন্যের সমালোচনা: আমাদের শিক্ষা কী? বন্যা পরিস্থিতি: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা বিশেষ নির্দেশনা চকরিয়ায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা: শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন নিশ্চিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পর্যটকদের জন্য সৌদি আরবের বড় সুখবর: চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’ মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে: চকরিয়ায় ভয়াবহ বন্যা, হাজারো পরিবার পানিবন্দি মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে তালা কারখানার শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি ইআরএল-এর তেল শোধন সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলারের ‘কঠিন’ ঋণ নিচ্ছে সরকার স্থানীয়রা বঞ্চিত! মাতারবাড়ি বন্দর সড়কে বহিরাগতদের চাকরির অভিযোগে ক্ষোভ, এনআইডি তদন্তের দাবি

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান চীনের!

  • প্রকাশের সময় : ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২০৭ পড়া হয়েছে

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে ফের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, শান্তিপূর্ণ পুনর্মিলন তাইওয়ানের বাসিন্দাদের সাংস্কৃতিক পরিচয়, উন্নয়ন সম্ভাবনা ও সামাজিক কল্যাণকে আরও শক্তিশালী করবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ান বিষয়ক দফতরের রাষ্ট্রীয় কাউন্সিলের মুখপাত্র চাং হান বলেন, শান্তিপূর্ণ পুনর্মিলন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি জাতীয় পুনর্মিলন অর্জনের সর্বোত্তম পথ।” এর মাধ্যমে তাইওয়ানের মানুষের সাংস্কৃতিক পরিচয় ও আত্মপরিচয়ের অনুভূতি আরও দৃঢ় হবে।

মুখপাত্র আরও বলেন, এতে তাইওয়ানের মানুষের মধ্যে থাকা ‘অস্পষ্ট সাংস্কৃতিক পরিচয়’ ও ‘ইতিহাস সম্পর্কে বিভ্রান্তি’ দূর হবে। 

তিনি জানান, শান্তিপূর্ণ পুনর্মিলন তাইওয়ানের সাংস্কৃতিক শিল্পখাতের জন্যও বড় সুযোগ তৈরি করবে। তাইওয়ানের চলচ্চিত্র, টেলিভিশন প্রযোজনা, সংগীত ও প্রকাশনা খাত মূল ভূখণ্ড চীনের বিশাল বাজারে সহজ প্রবেশাধিকার পাবে এবং নীতি ও সম্পদের আরও বেশি সহায়তা পাবে বলেও জানান তিনি।

মুখপাত্র বলেন, পুনর্মিলনের মাধ্যমে তাইওয়ানের সমাজ দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন ও আদর্শিক সংঘাত থেকে বেরিয়ে আসতে পারবে।

তিনি আরও বলেন, পুনর্মিলনের পর বিশ্বের যে কোনও স্থানে তাইওয়ানের মানুষ শক্তিশালী মাতৃভূমির সমর্থন পাবে এবং তাদেরে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার ‘ঘুঁটি’ হয়ে থাকতে হবে না।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের তাইওয়ানের সামরিক ক্রয় বাজেট নিয়ে অসন্তোষের প্রসঙ্গ উঠলে চাং হান জোর দিয়ে বলেন, তাইওয়ান প্রশ্ন সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

সূত্র: সিজিটিএন

জনপ্রিয়

বন্যাদুর্গতদের পাশে সরকার, দ্রুত পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান চীনের!

প্রকাশের সময় : ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬